মালদা

বাড়ির সামনে মাটি ফেলার প্রতিবাদ করায় দুই পরিবারের বিবাদ, ঘটনায় আহত চার

বাড়ির সামনে মাটি ফেলার প্রতিবাদ করায় আহত হলেন একই পরিবারে চার সদস্য। ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার বুলবুলচন্ডী ডোবাপাড়া এলাকায়। আহত দুইজন ভাইপো সুব্রত হালদার(২৬) ও কাকা অসিত হালদার(৩৫) মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

        জানা গিয়েছে সুব্রত হালদারদের বাড়ির সামনে রাস্তা ভরাটের কাজ শুরু করে প্রতিবেশী নীরা হালদার ও মধু হালদার। কিন্তু তাদের বাড়ির সামনে এমন ভাবে মাটি ফেলা হয়েছে যে অল্প বৃষ্টিতেই বাড়িতে জল দাঁড়িয়ে যাচ্ছে। যার কারণে তারা মাটি অন্যত্র সরানোর কথা বললে অভিযুক্ত নীরা হালদার ও মধু হালদারের সঙ্গে বচসা শুরু হয়। পরে এই বচসা চরম আকার ধারন করলে অভিযুক্তরা লাঠি রড নিয়ে সুব্রতর ওপর চড়াও হয়ে মারধর শুরু করে। এই ঘটনায় কাকা অসিত হালদার সহ পরিবারের অন্যান্য সদস্যরা বাঁচাতে গেলে তাদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ। গ্রামবাসীদের মধ্যস্ততায় সমস্যা মিটে গেলেও অবস্থা বেগতিক দেখে অভিযুক্তরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা দুইজনকে মালদা মেডিক্যালে স্থানান্তর করেন। ঘটনার পর নীরা হালদার মধু হালদার সহ দশ জনের নামে হবিবপুর থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/ASzlxBrPv8s